২০২৩ সালেই মুক্তি পেতে চলেছে দিলখুশ। মধুমিতা সরকার, সোহম মজুমদারসহ অনেককে দেখা যাবে এই ছবিতে। এই ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে মধুমিতা জানালেন নানা কথা।
আর কিছুদিনের অপেক্ষা। তারপরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মধুমিতা সরকারের নতুন ছবি দিলখুশ। তার সঙ্গে এই সিনেয়ায় দেখা যাবে সোহম মজুমদারকে।
নতুন বছর নিয়ে তিনি খুশির অনুভূতি ব্যক্ত করে বলেন, ২০২২ সালে আমি যা পরিশ্রম করেছিলাম সেটার ফল পাওয়ার অপেক্ষা করছি নতুন বছরে। অবশ্য এর মধ্যেই আমি অল্প অল্প করে ফল পেতে শুরু করেছি। ২০২২ সাল যেমন ভেবেছিলাম তেমনই কেটেছে। এবার দেখা যাক ২০২৩ কেমন কাটে। ২০২২ সারাক্ষণ ব্যস্ত থাকতে চেয়েছিলাম। সেটাই হয়েছে। অনেক জায়গা ঘুরে ঘুরে কাজ করেছি। তবে, মুড়িমুড়কির মতো একই ধরনের কাজ করেনি। আলাদা আলাদা ধরনের কাজ করছি। সেটা ভালো লাগছে। অভিনেত্রী হিসেবে আমার লক্ষ এখনও কিছুই পূরণ হয়নি। কেবল এগিয়ে চলেছি । কিন্তু যতটা জোরে এগোনোর কথা সেই ভাবে এগোতে পারছি না। শুধু বাংলায় নয়,অন্য ভাষায়, অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান অনেক এমনটিই জানান মধুমিতা । তবে একটি তেলেগু ছবিতে শুটিং করেছেন।
সেটার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, 'সে এক অন্য জগৎ। আমায় ছবির জন্য মার্শাল আর্ট শিখতে হয়েছে। আর এই পারফর্মিং আর্ট শিখতে আমার দারুণ লেগেছে।'
এছাড়া মুম্বাইতে অভিনয় করার বিষয়ে অভিনেত্রী জানান, তিনি নিজে চেষ্টা করছেন না কিন্তু নিজেকে এমনভাবে তৈরি রাখছেন যাতে তিনি সব জায়গা থেকেই সুযোগ পান। তবে হ্যাঁ, একটি হিন্দি কাজ তিনি পেয়েছেন বলে জানান। 'দিলখুশ মুক্তি পাওয়ার পর সেখানে কথা বলতে যাবেন এমনটিও জানিয়েছেন মধুমিতা। নিজেকে এমনভাবে তৈরি করার ইচ্ছেও তিনি জানিয়েছেন।
এদিকে বাংলার এই গ্ল্যামারাস সুন্দরী অভিনেত্রী নাকি জীবনে বিশেষ কাউকে নিয়ে ভাবছেন না আর। সে ক্ষেত্রে স্পষ্ট বলেন, 'কাজের প্রতিই আমি কমিটেড। আর বিশ্বাস করুন, আমি পুরুষদের ঘেন্না করি।'
