ভাণ্ডারিয়ায় মহীয়সী মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী পালন 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:২৯

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মাজেদা বেগমের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার (১৫ জানুয়ারি) বাদ আছর জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা কার্যালয়সহ বিভিন্ন স্থানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেপির উপজেলা সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, সহ সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান সেন্টু মোল্লা, দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন বাবুল,জেপি নেতা ফিরোজ আলম, জামাল উদ্দিন লিটন, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, মো.লিটন তালুকদার, আবুব্ক্কর মাস্টার,সালমান খান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মনির তালুকদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. জিহাদুল ইসলাম সরদার ও অন্যান্য।  দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন। 
    
এছাড়া ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা এবং মরহুমার রহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার,প্রভাষক মুরাদ হোসেন,মো. ওসমান গনি,শিক্ষার্থী নাসরীন আক্তার। দোয়া পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওলানা আমিন খান।

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা।

মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পৃথক আরেক স্মরণ সভা ,মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আবুয়াল হোসেন , শাহানাজ পারিভিন, শিক্ষার্থী  ইয়াসমিন আক্তার প্রমুখ। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী  আকন।

এসব আলোচনা সভায় বক্তারা বলেন, মহীয়সী  মাজেদা বেগম শুধু একটি নাম বা একজন নারী নয়। তিনি একদিকে একজন সফল স্ত্রী, সফল মা। নারী শিক্ষার অগ্রযাত্রার পথিকৃৎ। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, কলাম লেখক ও বৃটিশবিরোধী আন্দোলন এবং স্বাধীন বাংলার অগ্রদূত তফাজ্জল হোসেন মানিক মিয়াকে সব সময় উৎসাহ যুগিয়েছেন অপরদিকে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করেন। মাজেদা বেগমের জীবনযাপন ছিল সাদামাটা। তার জীবনাদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত।

ইত্তেফাক/এএএম