নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, তার শহর আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এবং বিভিন্ন জায়গা থেকে যেসব অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ জানুয়ারি) মেক্সিকো সীমান্তের এল পাসো শহরে নজিরবিহীন সফরকালে ডেমোক্র্যাট দলের মেয়র এ ঘোষণা দেন। এল পাসো এমন একটি সীমান্ত ক্রসিং যার মাধ্যমে বেশিরভাগ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
যদিও মেয়র এরিক অ্যাডামস একজন ডেমোক্র্যাট, তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি জানান, এই সংকট সমাধানে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়ার এখনই সেরা সময়।
রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্য যেমন টেক্সাস ও ফ্লোরিডা থেকে অবৈধ অভিবাসীদের নিউ ইয়র্ক সিটিতে পাঠানো হয়। এটি নিউইয়র্ক সিটিতে গৃহহীন মানুষের জন্য আবাসন সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।
মেয়র অ্যাডামস জানান, নিউ ইয়র্ক সিটিকে এই মুহূর্তে অবৈধ বাসিন্দাদের জন্য কমপক্ষে ২০০ মিলিয়ন খরচ করতে হবে। কিন্তু নিউইয়র্ক সিটি বর্তমানে বাজেট ঘাটতির সম্মুখীন হচ্ছে।
