কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কাতার। প্যারাগুয়ের হয়ে অস্কার করদোজ ও ডার্লিস গনজালেজ একটি করে গোল করেন। অন্যদিকে কাতারের হয়ে ফরোয়ার্ড আলমোয়েজ আলী ও বোলেম খোকি একটি করে গোল করেছেন।
ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন প্যারাগুয়ের অস্কার করদোজ। এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি গোলে সুযোগ পেয়েও কাজে লাগোতে পারেনি কোনো দলই। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারাগুয়ে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬তম মিনিটে বদলি খেলোয়াড় ডার্লিস গঞ্জালেসের গোলে ব্যবধান বাড়ায় প্যারাগুয়ে। পেনাল্টি বক্সের সামন্য বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি।
আরো পড়ুন : ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে দুর্বল আফগানিস্তান
তবে দুই গোলে পিছিয়ে পড়েও আশা হারায়নি কাতার। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ৬৮ মিনিটে দলের পক্ষে প্রথম গোল পরিশোধ করেন ফরোয়ার্ড আলমোয়েজ আলী। ৭৭ মিনিটে সমতায় ফেরে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশটি। আকরাম আফিফের পাস থেকে বল পেয়ে জালে পাঠান বোলেম খোকি।
ম্যাচের বাকিটা সময় কোনো দলই গোল আদায় করতে না পারলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাগাগি করতে হয় দুদলকে।
ইত্তেফাক/ইউবি

