টেকনাফে ইয়াবা-টাকাসহ আটক ২

আপডেট : ১৮ জুন ২০১৯, ১০:৩২

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে সোমবার রাতে ইয়াবা ও পৌনে দুই লক্ষ টাকাসহ দুই কারবারিকে আটক করেছে।

আটকরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ায় মৃত আলী মিয়ার ছেলে জিল্লুর রহমান (২৫) এবং তার চাচাত ভাই লাল মিয়ার পুত্র মোঃ ইউনুছ (২০)।

আরও পড়ুন: ধামইরহাটে পাট ক্ষেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

র‌্যাব জানায়, রাত১টার দিকে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি দল  উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ায় মৃত আলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৮১ হাজার টাকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এমআরএম