ধামইরহাটে পাটক্ষেত থেকে দুই কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৫:২৫

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের পাশে একটি পাটক্ষেত থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার জিকারপুর পশ্চিম বিল্লা গ্রামের জাকির হোসেন ( ১৪ ) এবং ইমন (১৬)। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, 'সকালে ইসবপুর গ্রামের কয়েকজন কৃষি মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।'

আরও পড়ুন:  আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাদেরকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি