মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক বাবুল আকতার। বুধবার ( ২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন মন্ডল।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫ পদে জন্য ২৯ প্রার্থী লড়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন মন্ডল জানান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান, তার নিকটতম প্রার্থী ছিলেন এমরান লতিফ। অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছে জালালুর রহমান, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক (১) অলিউর রহমান দর্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক (২) সজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সম্পাদক (মুহুরি) রফিকুল ইসলাম শামীম, কার্যকরী সদস্য হয়েছেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ গোলাম মোস্তফা দেওয়ান, সাইদুর রহমান সাগর, সুজন মন্ডল ও মিঠুন চক্রবর্তী।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৬৩ জন থাকলেও ভোট প্রয়োগ করেছেন ২৫৬ জন ভোটার। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
