শরণখোলায় ইজিবাইকের চাপায় প্রাণ গেলো শিশুর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫৫

শরণখোলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় এক শিশু মারা গেছে। শরণখোলা মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার নলবুনিয়া বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুটি নলবুনিয়া গ্রামের আবু হানিফ হাওলাদারের কন্যা ইসরাত জাহান ইভা (৮)।

প্রতক্ষ্যদর্শী পথচারী আকরাম হোসেন জানান, সকাল সাড়ে দশটার দিকে শিশু ইভা রাস্তা পারাপারের সময় মোরেলগঞ্জগামী দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যেতে থাকে এসময় পথচারীরা ধাওয়া করলে চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. শেখ তাওহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মাথা ও ঘাড়ে আঘাত লেগে মারা গেছে। 

শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, শিশুর লাশ থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এআই