বাংলা একাডেমির ওপর আমলাতন্ত্রের ‘হস্তক্ষেপে’ উদ্বেগ প্রকাশ করেছেন লেখক ও শিল্পীরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) লেখক ও শিল্পীদের পক্ষে শাহেদ কায়েস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ওই বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদে পাসকৃত বাংলা একাডেমি আইনের ৩-এর ২ ধারা মোতাবেক বাংলা একাডেমি একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরিচালনা করবে কার্যনির্বাহী পরিষদ। এই পরিষদে সরকারের প্রতিনিধি হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং অর্থ মন্ত্রণালয়ের একজন সদস্য থাকবে। এছাড়া থাকবে একাডেমির মহাপরিচালকসহ শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের অন্য সদস্যরা। কোনো সিদ্ধান্ত নিতে হলে তারাই নেবেন। কোনো অবস্থাতেই সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব একাডেমির অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। আমরা সংবাদমাধ্যম সূত্রে জেনেছি, সম্প্রতি সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর বাংলা একাডেমিতে গিয়ে একাডেমির কর্মকর্তাদের হুমকি-ধমকি দিয়েছেন, বইমেলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন।
বাংলা একাডেমির কর্মকর্তাদের উদ্দেশে ওই বিবৃতিতে আরও বলা হয়, কীসের স্বায়ত্তশাসন! আপনারা সবাই মন্ত্রণালয়ের অধীন। আপনারা যদি শের হন, মন্ত্রণালয় সোয়া শের।’
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাংলা একাডেমির মর্যাদা অক্ষুণ্ণ থাকুক উল্লেখ করে ওই বিবৃতিতে আরও বলা হয়, শিল্প-সাহিত্যে আমলাতান্ত্রিক হস্তক্ষেপ চলবে না। আমরা চাই না ভবিষ্যতে বাংলা একাডেমির অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমলাতান্ত্রিক হস্তক্ষেপ হোক।
উল্লেখিত ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লেখক-শিল্পীরা।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন-
১. মামুনুর রশীদ, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক
২. নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা, মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক
৩.শামীম আজাদ, কবি
৪.হাফিজ রশিদ খান, কবি ও প্রবন্ধিক
৫.ফেরদৌস নাহার, কবি
৬.খালেদ হোসাইন, কবি
৭.শামীম রেজা, কবি
৮.শোয়াইব জিবরান, কবি
৯.রাজীন নূর, কথাসাহিত্যিক
১০.হেনরী স্বপন, কবি
১১.শামীম শাহান, কবি
১২.শাহেদ কায়েস, কবি
১৩.কাজল কানন, কবি
১৪.আহমেদ শিপলু, কবি
১৫.সাকিরা পারভীন, কবি
১৬.অতনু তিয়াস, কবি
১৭.অরবিন্দ চক্রবর্তী, কবি
১৮.হামিম কামাল, কথাসাহিত্যিক
১৯. শারমিনুর নাহার, কবি
২০.শরাফত হোসেন, কবি
২১.লোপা মমতাজ, প্রাবন্ধিক
২২. মীর রবি, কবি
২৩.হাবিবুল্লাহ ফাহাদ, গল্পকার
২৪.হাসান হামিদ, কবি ও গবেষক
