সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিদ্যা দেবীর আরাধনায় দিন কাটিয়েছে শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকিত মানুষ হওয়ায় প্রত্যাশায় দেবী বীণাপাণির কৃপা প্রার্থনা করেন শিক্ষার্থীরা। এদিন সকাল ৬টায় প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবি: সোহেল রেজা
