সুনামগঞ্জে বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩২

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বেদে পল্লীতে ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বেদে পল্লীতে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া।

সোনাপুর বেদে পল্লীর বেদে সরদার মো. আকুল আলী বলেন, গ্রামের মানুষজন শীতে অনেক কষ্ট করছে। প্রশাসনের পক্ষ থেকে গরম কাপড় পেয়ে আমরা কৃতজ্ঞ।

ইত্তেফাক/এসটিএম