অভিনেত্রী আঁখির অবস্থার কিছুটা উন্নতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২

রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, তাকে হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। এখনও তার অবস্থার কোনও উন্নতি হয়নি।

জানা গেছে, আঁখির অবস্থা গত দু’দিনের মতো আজ মঙ্গলবারও একই অবস্থায় রয়েছে। অবস্থার কোনও পরিবর্তন হয়নি। চিকিৎসক বলেন, ‘শারমিন আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। আমরা নিয়মিত তাকে ফলোআপের উপরে রাখছি। তার সব ধরনের চিকিৎসা চলছে।’

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাহাবুদ্দিনের মেয়ে শারমিন। বর্তমানে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় স্বামী রাহাতের সঙ্গে থাকতেন।

ইত্তেফাক/বিএএফ