কুয়াকাটা শহর রক্ষা বাঁধ ও সৈকতের ভাঙন রক্ষা প্রকল্পের কাজ শেষ করতে সহযোগিতার কথা জানালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা সৈকত ও শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় নেয়া প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিয়ে তড়িৎ গতিতে কাজ সম্পন্নে সহযোগিতার কথা জানান। পরে তিনি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন পরিবারের সদস্যরাসহ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন, মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
