শ্যামপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯

রাজধানীর শ্যামপুরের চাঁদনী টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্র জানিয়েছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে প্যেঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।

ইত্তেফাক/কেকে