তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ১৯৩৯ সালের পর সবচেয়ে বড় এই প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যে হাজার হাজার ভবন ধসে পড়ে। ছবি: সংগৃহীত
