সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অফিস

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বুলেটিনে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/আরএজে