ক্যারিয়ারের ১৮তম সিনেমার শুটিং শুরু করলেন চিত্রনায়ক জয় চৌধুরী। বুধবার রাজধানীর পূর্বাচলে ‘শেষ কথা’ নামের সিনেমাটির জন্য ক্যামেরা চালু করা হয়। এতে তার সঙ্গে থাকছেন অভিনেত্রী কাজী জারা টায়রা।
সিনেমার গল্প সম্পর্কে জয় চৌধুরী বলেন, বর্তমানে আমরা দেখে থাকি প্রেম ও বিয়ে ব্যবসায় পরিণত হয়েছে। ‘শেষ কথা’ সিনেমায় আমাকে এমনই এক চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। শেষ পর্যন্ত আমি প্রেমে পড়ে যাই। এ নিয়ে সিনেমার গল্প।
‘শেষ কথা’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করছেন কাজী মো. ইসলাম। এতে জয়-জারা ছাড়াও আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ।
সিনেমাটিতে থাকা গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন মনির খান, বেলি আফরোজ, সালমা ও অশোক সিং (ভারত)।
পূর্বাচলের পর গাজিপুরে শুটিং চলবে ২০ তারিখ পর্যন্ত। এরপর ঢাকা এবং সিলেট বাকি শুটিং শেষ হবে।

কবে মা হচ্ছেন মাহিয়া মাহি, জানালেন নিজেই