জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুর-গোসিঙ্গায় বিকল হয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর স্টেশনের দুই নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এ সময় এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জগামী যমুনার সঙ্গে ক্রসিং করার জন্য ঢাকাগামী ৭০৮ নং তিস্তা ট্রেন দাঁড়ায়। এরপরই ক্ষতিগ্রস্ত বগীর যাত্রীরা জানায় গাড়িটি দাঁড়ানোর আগে বিকট শব্দে বগীটি আগাচ্ছিল। পরে দেখা যায় ট্রেনের ওই বগীর ব্রেক লিবার ছুটে গিয়ে স্লিপারের সঙ্গে আটকে গেছে।
তিনি বলেন, ঠিক করার জন্য ট্রেনের চালক, গার্ড, পুলিশদের নিয়ে আমরা চেষ্টা করছি, ঢাকায়ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। ঢাকা থেকে উদ্ধার কর্মীরা আসছে। তারা আসার আগে ঠিক করা গেলে গাড়ি ছেড়ে দেওয়া হবে।
