শ্রীপুরে আড়াই ঘণ্টা পর বিকল ট্রেন সচল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুর-গোসিঙ্গায় বিকল হয়ে যান চলাচল বন্ধ থাকে। আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে সচল হলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর স্টেশনের দুই নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এ সময় এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জগামী যমুনার সঙ্গে ক্রসিং করার জন্য ঢাকাগামী তিস্তা ট্রেন দাঁড়ায়। এরপরই ক্ষতিগ্রস্ত বগীর যাত্রীরা জানায় গাড়িটি দাঁড়ানোর আগেই বিকট শব্দে বগীটি আগাচ্ছিল। পরে দেখা যায় ট্রেনের ওই বগীর ব্রেক লিবার ছুটে গিয়ে স্লিপারের সঙ্গে আটকে গেছে।

তিনি জানান, দুর্ভাগ্যবশত এ ঘটনা ঘটলেও ঠিক করার জন্য ট্রেনের চালক, গার্ড, পুলিশদের নিয়ে আমরা চেষ্টা করছি, ঢাকায়ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে স্থানীয় মেকানিক্যাল লোকজনের সহায়তায় লিবারটি তার দিয়ে বেঁধে রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।

এ সময় রেল ক্রসিংয়ের দুপাশে আটকে যাওয়া কয়েকশত পরিবহন আটকা পড়ে। ট্রেনের পাশাপাশি সড়কে যানবাহনের যাত্রীদের ভোগান্তিতে পড়ে হয়।

ইত্তেফাক/আরএজে