কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজি ধরে দুধকুমর নদ সাঁতরিয়ে পার হওয়ার সময় নিখোঁজের ছয় দিন পর বাবুল মিয়া(২২) নামে এক যবুকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সামাদের ঘাটের পুর্ব দিকে ড্রেজার মেশিনের পাইপে আটকে অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে একই উপজেলার খোচাবাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের সঙ্গে বিয়ে হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পার হওয়ার জন্য শহিদুলের ঘাটের নৌকায় উঠে সবাই। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে বরের ফুফাত ভাই বাবুল মিয়া বন্ধুদের সঙ্গে ৫০০টাকার সাঁতরিয়ে নদী পার হওয়ার বাজি ধরেন মাঝ নদীতে নৌকা থেকে ঝাঁপিয়ে পড়েনি তিনি। সাঁতরিয়ে কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় বাবুল। সোমবার (৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের ডুবরিদল বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে ব্যর্থ হয়।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন লাশটি ড্রেজার মেশিনের পাইপে আটকা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহালের প্রতিবেদন করে।
ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
