‘আওয়ামী লীগের উন্নয়নে জ্বলে-পুড়ে ছারখার হবে বিএনপি’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৯

আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির ভেতরে শুধু এখন জ্বালা। এত জ্বালা তারা কোথায় রাখবে? তাই আন্দোলনের নামে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে। আওয়ামী লীগের উন্নয়নে জ্বলে-পুড়ে ছাড়খার হয়ে যাবে বিএনপি।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ডান হাত আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল নয়। বিএনপি পালাবে, আওয়ামী লীগ নয়। মাঠে আসুন খেলা হবে। বিএনপির আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে পা ভেঙে গেছে।’

সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন। দুই সদস্যের এই কমিটিকে পরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে