শোক, গভীর শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে প্রতিবছর আমরা ভাষা শহীদ দিবস পালন করে থাকি। অন্যান্য বছরের মতো কে ক্র্যাফট একুশের গৌরবগাঁথা বিষয় গুলো পোশাকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছে। একুশের সংগ্রহ প্রতিষ্ঠানের সবকটি বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারির পুরো মাস ধরে কে ক্র্যাফট এর আগ্রহী ও সহযোগী সম্মানিত ক্রেতাদের জন্য উপস্থিত থাকবে।
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে মাতৃভাষার ইতিহাস, লাইন মোটিফ, ট্রাইবাল, টার্কিশ, টেক্সচার, বর্ণ ও শব্দ মালার বিন্যাস। এছাড়া ট্র্যাডিশনাল ও জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবী, শার্ট, টিশার্ট। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস্,পাঞ্জাবি, শার্ট।
তাঁত, কটন, লিনেন, হাফ সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। রং এর ক্ষেত্রে নেওয়া হয়েছে শোক এর কালো, সূর্যের লাল, বিষণ্ণতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফট এর সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।
