‘আমার ব্যক্তিজীবনের ভুল ব্যাখ্যা প্রকাশ পাচ্ছে’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৯

যখন নিজের একের পর এক ভার্সেটাইল কাজের জন্য ভুয়ষী প্রশংসা কুড়াচ্ছেন। তখন পরিবার, স্ত্রী আর বউ শ্বাশুড়ির কলহে ব্যক্তিজীবন যেন দুর্বিসহ হয়ে উঠছে। আর গণমাধ্যমের কল্যানে তা সামনে আসায় সময়টাই যেন ভীষণ খারাপ যাচ্ছে নওয়াজুদ্দিনের। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে দাম্পত্য কলহে অভিযুক্ত যেন অভিনেতা। এবারে নওয়াজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করেছেন আলিয়া। খেতে না দেওয়া, শৌচাগার ব্যবহার করতে না দেওয়া, গার্হস্থ্য হিংসার অভিযোগ দিয়ে শুরু। ‘সেক্রেড গেমস’ অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ দায়ের করার পরিকল্পনা আলিয়ার। 

এদিকে নওয়াজ ও আলিয়ার দ্বিতীয় সন্তানকে ‘অবৈধ’ বলে দাবি করেন অভিনেতার মা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য আদালতের মুখোমুখি হতে চলেছেন আলিয়া। বিবৃতি দিয়ে জানান আলিয়ার আইনজীবী। আলিয়ার সঙ্গে বিয়ে হয়নি তাঁর, শুধুমাত্র একত্রবাসে ছিলেন, দিন কয়েক আগে দাবি করেন বলিউড অভিনেতা। নওয়াজের এই দাবির পরেই তার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলার হুমকি দেন আলিয়া। আলিয়া ও তার আইনজীবীর দাবি, তার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র আছে যাতে প্রমাণ হয় যে, তিনি ও নওয়াজ বিবাহিত দম্পতি। এর আগে ২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণ এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া।

নওয়াজুদ্দিন ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকি

স্ত্রী আলিয়ার দাবী নিজের জীবনের ১৮ বছর তিনি এমন মানুষের সঙ্গে কাটিয়েছেন, যিনি তার মূল্য বোঝেননি। তার সঙ্গে প্রতারণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লেখেন আলিয়া। ২০২১ সালে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন, তবে এ বার যে নওয়াজের থেকে বিবাহবিচ্ছেদ চান, সে বিষয়ে নিশ্চিত তিনি। স্ত্রীর এই দাবীর প্রেক্ষিতে নওয়াজ বিস্তারিত না বললেও তিনিও আইনজীবির মাধ্যমে বিচ্ছেদের পথেই এগুচ্ছে। নওয়াজ আরো বলেন,‘আমার ব্যক্তিজীবনের ভুল ব্যাখ্যা প্রকাশ পাচ্ছে।’

 

ইত্তেফাক/ইআ