গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু (নৌকা) ২৭ হাজার ৪৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকমতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার মওলা (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩৬৩ ভোট।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং অফিসার মো. ছোলাইমান আলী এ তথ্য জানান।
ইত্তেফাক/আরকেজি
