পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে সুনামগঞ্জের স্থগিত হওয়া জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রাথী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ভোটের মধ্যে ইউসুফ আল আজাদ (নৌকা) ৩১ হাজার ৮৫ ভোট ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম (মোটর সাইকেল) ২৮ হাজার ৪০০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ১০ মার্চ সুনামগঞ্জের ১ টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এনে জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।
ইত্তেফাক/আরকেজি
