উপজেলা নির্বাচন: কটিয়াদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

আপডেট : ১৮ জুন ২০১৯, ২৩:৩১

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. মুস্তাকুর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। ৮৯টি কেন্দ্রে ডা. মোস্তাকুর রহমান পেয়েছেন ১৬৩৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) তানিয়া সুলতানা হ্যাপী পেয়েছেন ১৫৩১৬ ভোট। ১০৭১ ভোট বেশি পেয়ে বিদ্রোহী প্রার্থী ডা. মোস্তাকুর রহমান (ঘোড়া প্রতীক) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচন অনিয়মের কারণে স্থগিত নির্বাচনটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/আরকেজি