প্রীতি ম্যাচ খেলতে ভিন্ন পথে বাফুফে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১

ফিফা প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছিল বাংলাদেশ। কিন্তু সুরাহা হচ্ছিল না। কীভাবে ফিফার উইনডো কাজে লাগানো যায় তা নিয়ে একটা সমধান হচ্ছিল না। শেষ পর্যন্ত সমাধানের পথ খুঁজে বের করেছে। তিন দেশ নিয়ে একটা টুর্নামেন্ট করবে। ব্রুনাই,  সিশেলস ও বাংলাদেশ। দুটি করে ম্যাচ খেলবে। এখানে কে চ্যাম্পিয়ন আর কে রানার্সআপ সেটা দেখা হবে না।

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, আমাদের টার্গেট প্রীতি ম্যাচ খেলা। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে এটাই বড় বিষয়। কাজী নাবিল চেয়েছিলেন প্রীতি ম্যাচ খেলতে। সেখানে একসঙ্গে দুটি করে ম্যাচ যদি আয়োজন করা যায় তাহলে সেটাই ভালো। ভার্চুয়াল মিটিংয়ে সেই সিদ্ধান্তটাই হয়ে গেছে কাল। মিটিংয়ে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ছিলেন। বিকালেই সংবাদমাধ্যমকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

খেলা হবে আগামী মার্চে। ২০-২৮ মার্চ। সিলেটে হবে টুর্নামেন্ট। টুর্নামেন্ট কথাটায় আপত্তি আছে কাজী নাবিলের। তার চোখে এগুলো প্রীতি ম্যাচ। এখানে কেউ চ্যাম্পিয়ন হবে। বিষয়টা এমন নয়। চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য খেলা আয়োজন করা হচ্ছে না। কেউ বেশি ম্যাচ জিতবে, কেউ কম জিতবে। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩ মার্চ।

কাজী নাবিল বলেন, লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরই দুই তিন দিন ব্রেক দিয়ে ক্যাম্প শুরু করে দেওয়া হবে। ন্যাশনাল টিমস কমিটির ভাবনায় রয়েছে প্রথম ধাপে ক্যাম্প হবে ঢাকায় আর পরবর্তী ধাপে ক্যাম্প হবে সিলেটে। তবে সিলেটের বর্তমান অবস্থা কী, সেটা জানতে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা সিলেটে যাবেন।

ইত্তেফাক/এসএস