সাতক্ষীরার শ্যামনগরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে লুৎফর রহমান নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে করেছে পুলিশ।
আটককৃত লুৎফুর রহমান উপজেলার বাদঘাটা গ্রামের মৃত বেলায়েত আলী মোড়লের ছেলে ও উপজেলার ১৬ নম্বর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে গৃহশিক্ষক হিসাবে প্রাইভেট পড়াতেন। রোববার দুপুরের দিকে বাসায় প্রাইভেট পড়ানোর সময় একা পেয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার মা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা লুৎফর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করে।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

