ঢাকায় আন্তর্জাতিক বিউটি মিটআপ 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৮

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিউটি মিটআপ। বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বিউটি প্রফেশনাল ও বিউটি সেক্টর ব্যবসায়ীদের বৃহৎ এই মিটআপ। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক ইত্তেফাক’।

মিটআপটি দেশে বিদেশের বিউটি প্রফেশনাল, বিউটি পণ্য ব্যবসায়ী, পার্লার ও সেলুন ব্যবসায়ী, নারী উদ্যোক্তাদের বৃহত্তম মিলন মেলা হবে বলে আশা প্রকাশ করেন আন্তর্জাতিক বিউটি প্রফেশনাল মিটআপ-এর উদ্যোক্তারা।

দেশের বিউটি সেক্টরকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য মিটআপে সেমিনার, এক্সপেরিয়েন্স শেয়ারিং জোন থাকবে। মিটআপে সম্মাননা জানানো হবে বিউটি প্রফেশনাল ও বিউটি সেক্টরে সফল নারী উদ্যোক্তাদের। 

ইত্তেফাক/এআই