আধুনিক, পপ ও আইটেম ঘরানার গান গেয়ে থাকেন লেমিস। তবে এবারই প্রথম লোক ঘরানার গান নিয়ে হাজির হলেন তিনি। যা ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি উন্মুক্ত হয়েছে ত্রিতাল নামের ইউটিউব চ্যানেলে। মোল্লা জালালের কথা ও সুরের এই গানটির নাম ‘সখা’।
লেমিস বলেন, ‘এখন থেকে মেলোডিয়াস লোক ঘরানার গান বেশি করার চেষ্টা করবো। কারণ, আইটেম গান মানুষ বেশি দিন মনে রাখে না। মোল্লা জালাল ভাইয়ের এ গানটি আমার খুব ভালো লেগেছে। কতটুকু গাইতে পেরেছি সেটা বিচারের ভার শ্রোতাদের কাছে। গানপ্রিয় মানুষের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
লেমিসের পরিচিতি পপ ঘরানার আইটেম গানের শিল্পী হিসেবে। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ চলচ্চিত্রের আইটেম গানের মাধ্যমেই আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক চলচ্চিত্রে প্লেব্যাক করছেন। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে অভিষেক লেমিসের।

কানাডা থেকে ছেলের অবস্থা জানালেন কুমার বিশ্বজিৎ