আড়াইহাজারে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১০

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর ডিএডি/ বি এভি আব্দুল্লাহ শেখ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন একটি মার্কেটের সামনে তিন ব্যক্তিকে দেহ তল্লাশি করতে গেলে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মৃত লুলু মিয়ার ছেলে মো. রহিচ (৩৫) ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধন মিয়ার কন্যা এবং হেলালের স্ত্রী মোসা. আমেনাকে (২৫) ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পলাতক ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুদ্দুছ মিয়া ছেলে মো. সিপন মাল (৩৫) বলে মামলায় উল্লেখ করা হয়। 

ইত্তেফাক/কেকে