‘আমার কাছে স্বামী-সংসার সন্তানের চেয়ে হলিউড বড় না’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩০

নতুনভাবে কামব্যাক করার খবরে কারিনা আবারও সরব এখন। হলিউডে সবে পা রেখেছেন। এর মধ্যেই রায়ান গসলিংয়ের উপর নজর তার। সুযোগ পেলে ‘দ্য নোটবুক’ খ্যাত অভিনেতার সঙ্গে রুপোলি পর্দায় প্রেম করতেও রাজি তিনি। জানালেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান।

হিন্দিতে তৈরি হতে চলেছে মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’। সেই অডিও সিরিজে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে শোনা যাবে কারিনা কাপুরের খানের গলা। শুধু করিনাই নন, মার্ভেলের অডিয়ো সিরিজে ‘পিটার কুইল’-এর চরিত্রে গলা দিতে চলেছেন সাইফ আলি খানও। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসাবা গুপ্ত, প্রাজক্তা কোলির মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা। এই প্রথম হলিউডের কোনও কাজে হাত দিয়েছেন করিনা। বলিউডে তার সমকালীন একাধিক অভিনেত্রী এরইমধ্যে হলিউডে হাত পাকিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দীপিকা পাডুকোন, এমনকি আলিয়া ভাটও পাড়ি দিয়েছেন হলিউডে। তবে কি করিনা পিছিয়ে পড়ছেন?

এমন প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘আমি কখনও হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনও অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না। আমার কাছে স্বামী-সংসার সন্তানের চেয়ে হলিউড বড় না।’

তবে মার্ভেল এ দেশে আসায় খুশি করিনা। তার বক্তব্য, ‘শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই।’ করিনার চোখেমুখে তখন উচ্ছ্বাসের ছাপ। ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে কাজ করার অফার পেয়ে প্রথম স্বামী সাইফ আলি খানকে জানান করিনা।

কারিনা বলেন, ‘সাইফই আমাকে বারবার ছবিতে কাজ করার জন্য। অভিনয়ে ব্যস্ত হবার কথা বলেছেন। কিন্তু আমার কখনওই বলিউড ছেড়ে হলিউডে কাজ করার ইচ্ছে আগ্রহ হয় না।’

ইত্তেফাক/এমএএম