‘প্রকৃত ইসলাম প্রচারে কওমি মাদ্রাসা অন্যতম’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২

প্রকৃত ইসলাম প্রচারের কওমি মাদ্রাসা অন্যতম বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, বাংলাদেশে প্রকৃত ইসলাম ধর্ম প্রচারের সর্বস্তরের মধ্যে কওমি মাদ্রাসা অন্যতম। প্রধানমন্ত্রী এ জন্য কওমি মাদ্রাসার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছেন। আর আলিয়া মাদ্রাসা যেটা আছে সেটাতো সরকারিভাবেই চলছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক শিবচরের বাহাদুরপুর ময়দানে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বেদাতকে দূর করে দিয়ে শরীয়ত সম্মত কাজের জন্য আল্লাহপাক হাজী শরিয়ত উল্লালকে (রহ) পাঠিয়েছিলেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরীর দাওয়াতে আমি এ পবিত্র ভূমিতে এসেছি। সকাল থেকে শিবচরের বিভিন্ন জায়গায় ঘুরেছি। দেখে মুগ্ধ হয়েছি। আর আমার কাছে মনে হয়েছে কোনো জেলা শহরও এতো উন্নত সাজে সাজানো নেই।

ওয়াজ মাহফিলে মুসল্লিরা হাত তুলে দোয়া করছেন। ছবি: ইত্তেফাক

হাজী শরিয়ত উল্লাহ (রহ)এর ৭ম পুরুষ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি হযরত মাওলনা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর পরিচালনায় ওয়াজ মাহফিল প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

ইত্তেফাক/আরএজে