জয়পুরহাটে টাপেন্ডাডল ও গাঁজা জব্দ, গ্রেপ্তার ৪

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮

জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্ডাডল (ব্যথানাশক) ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে। এসময় সেখান থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল রানা (৩৮), মো. সৌরভ(১৯),  মো. আসলাম আলী (৩৯) ও মো. বাইজিদ হোসেন(১৯)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে স্টেশন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে  অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ১৯ পিস টাপেন্ডাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

ইত্তেফাক/আরএজে