অশ্লীল ছবি ভাইরালের হুমকি, থানায় অভিনেত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১

অভিনেত্রীকে কু-প্রস্তাবে রাজি না হলে অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেন সঞ্জীব ঘোষ নামের এক যুবক। পরে তিনি  ইতিমধ্যেই ভারতের ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সঞ্জীব পেশায় জিম ট্রেনার।

অভিনেত্রীর অভিযোগ, ফের অন্য নম্বর থেকে মেসেজ পাঠাতেন অভিযুক্ত। সঞ্জীব ঘোষ নামের ওই ব্যক্তি অভিনেত্রীর পাতানো কাকা। এরপরই ব্যারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারিণী রাজ্যের মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদিকাও বটে।

ঘটনার বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘গত কয়েকদিন ধরে আমার কাছের এক সদস্য আমাকে কুপ্রস্তাব দিতে থাকে। নানারকম অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। যখন উনি এমনটা করছিলেন তখন আমি বিশ্বাস করে পারিনি। কারণ উনি আমাকে জন্মাতে দেখেছেন উনি কীভাবে এমন কাজ করতে পারেন। আমি ওনাকে বলেছিলাম, তুমি কি মজা করছ? তখন আমায় বলে, আমি তোকে অন্যরকমভাবে পেতে চাই। আমার সঙ্গে হট ড্রেস পরে দেখা কর। আমি বললাম বাড়িতে জানাব তখন বলল যা ইচ্ছা কর।’

সঞ্জীব ঘোষ। ছবি: সংগৃহীত

ওই অভিনেত্রী আরও বলেন, ‘আমি ওনার ফোন নম্বর ব্লক করে দিই। তখন আমার ছবি অশ্লীলভাবে বানিয়ে মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। এরপর আমি ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করি।’

গোটা ঘটনায় অভিযুক্ত জিম ট্রেনারের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কয়েকদিন আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে ফেসবুকে অশালীন প্রস্তাব দিয়েছিল এক যুবক। সে সোজাসুজি জানতে চায় অভিনেত্রীর ‘ফি’ কত। এমনকী ওই ব্যক্তি সরাসরি বলেন তার ক্লায়েন্ট চায় দেখা করতে এবং সময় কাটাতে চায় রূপাঞ্জনা মিত্রে সঙ্গে। সূত্র- হিন্দুস্থান টাইমস ও জি ২৪ বাংলা।

ইত্তেফাক/বিএএফ