মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম তিনি সম্প্রতি মাদারীপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। যোগদান করে তিনি জেলার ৫ থানাকে ঘুষ ও দুর্নীতি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সাথে জরুরী মিটিং করেন। মিটিংয়ে সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন অতীতে যেইভাবে থানাগুলো চলেছে এখন একটু ব্যতিকর্ম ভাবে চলবে। থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ কোনো বিষয়ে টাকা পয়সা নেওয়া যাবে না। মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য কাজ করতে হবে। এখন থেকে পুলিশ সুপারের রুমের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমার কাছে গরীব, দুঃখী, অসহায় মানুষগুলো যেমন সেবা পাবে ঠিক বড়লোক মানুষগুলো একিই সেবা পাবে। আমার কাছে সবাই সমান। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে ৫ থানার অফিসার ইনচার্জ ওসিদের নির্দেশ দিয়েছেন । ইতিমধ্যে জেলার ৫ থানাকে দালাল মুক্ত করতে পেরেছেন তিনি। বাংলাদেশ পুলিশের সুনাম ধরে রাখার লক্ষে মাদারীপুর জেলার ৫ উপজেলার জনসাধারণকে নিরাপত্তা দিতে দিনরাত কাজ করেছেন তিনি। তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে সংঘর্ষ-মারামারী, মাদক, ইভটিজিং ও গ্যাং কালচার মুক্ত এবং চুরি-ডাকাতি ঠেকাতে সক্ষম হয়েছেন।
সরেজমিনে শনিবার ৫ থানায় আসা বিভিন্ন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, এখন আর থানায় আসলে বাইরে বসে থাকা লাগে না। ওসি স্যারদের রুমের দরজা সব সময় খোলা থাকে। ওসি স্যাররা সবার সাথে কথা বলেন এবং ভালো পরামর্শ দেন। এতে লাগে না কোনো টাকা- পঁয়সা। তারা আরো বলেন, বর্তমান পুলিশ সুপার নাকি অনেক ভালো, ধৈর্য সহকারে মানুষের কথা শুনেন, মানুষকে সঠিক পরামর্শ দেন, আমি একটি মামলা করেছি, মামলা করতে কোন টাকা পয়সা লাগেনি, আমরা আরো শুনেছি পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম একজন সৎ লোক । তার মতো এমন পুলিশ সুপার যদি সব জেলায় থাকতো তাহলে মানুষের সেবা পেতে আর কষ্ট হতো না ।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যোগদান করার পর থেকে সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা দেওয়ার জন্য। মানুষ যেন থানায় এসে কোনো রকম হয়রানি শিকার না হয় সেই দিকে কঠোর মনিটরিং করি। আমি পরকালের কথা চিন্তা করি মানুষের কাছ থেকে টাকা খেয়ে কি হবে। আমি সরকার থেকে যে টাকা পাই তাই দিয়ে আমাদের ভালোভাবে চলে যায়। মানুষ যেন হারানি না হয় সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি।
