টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, কৃষককে কুপিয়ে ‘হত্যা’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪

কুষ্টিয়ার মিরপুরে টিউবওয়েলের পানি যাওয়ার নিয়ে বাগবিতণ্ডার জেরে এক কৃষকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুদহ গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান মন্ডল (৪৫) সদর উপজেলার বারখাদা ইউনিয়নের সাকারীপাড়া এলাকার মৃত মক্কেল মন্ডলের ছেলে, পেশায় কৃষক। 

মান্নানের স্ত্রী যুবাইদা খতুন বলেন, শনিবার বিকালে টিউবওয়েলের পানিতে গোসল করার সময় প্রতিবেশী ফিরোজ হামলা চালায়। এসময় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার স্বামীকে হত্যা করে।

মিরপুর থানার ওসি রাশেদুল আলম জানান, টিউবওয়েলের পানি যাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশি ফিরোজের হাঁসুয়ার কোপে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি নিহত হন। লাশ হাসপাতালে রয়েছে। তবে এ ঘটনায় এখনো অভিযুক্তকে আটক করা যায়নি।

ইত্তেফাক/আরএজে