মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডা টরেন্টোতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আয়োজনে ইঞ্জিনিয়ার রেজাউর রহমান সভাপতিত্বে ও মাহবুব চৌধুরী রনির পরিচালনায় ডেনফোর্থের রেড হট তন্দুরি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় একুশের প্রথম প্রহরের নিরাপত্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার শৃঙ্খলা এবং প্রচারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- মোহাম্মদ রেজাউর রহমান, রেশাদ চৌধুরী, আহাদ খন্দকার, সাদ চৌধুরী, এ কে আজাদ, ফায়েজুল করিম, নওশের আলী, আহমেদ হোসেন, সুমন সাঈয়েদ, মাহবুব চৌধুরী রনি, মাসুদ আলি লিটন, ড. মো. হানিফ উদ্দিন, সৈয়দ আমিনুল ইসলাম, রিমন ইসলাম, কামরান করীম, বেলায়াত চৌধুরী রিপন, আবু জহির সাকীব, বাবলু চৌধুরী, আল মামুন, কামাল সরকার, সিরাজ আহমেদ, মো. সাকিব হোসেন, মো. সাহিদুর রহমান, জুমেল চৌধুরী ও দীন ইসলামসহ অনেকেই।
এদিকে ইঞ্জিনিয়ার রেজাউর রহমানকে আহ্বায়ক, একে আজাদকে যুগ্ম আহ্বায়ক এবং ফায়েজুল করিমকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়। মূল কমিটি ছাড়াও ৫২ সদস্যের উপদেষ্টা কমিটি ও ২০১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। পাশাপাশি এসব কমিটিকে সহায়তা দেওয়ার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।
