নিককে নিয়ে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১

কখনও সোশ্যাল সাইটে স্বামী নিকের জন্য ভালবাসা উজার করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কখনও  উঠে এসেছে দাম্পত্য জীবনের দুষ্টু-মিষ্টি মুহূর্ত। এবার জোনাস ব্রাদার্সের লাস ভেগাস কনসার্টে দেখা গেলো প্রিয়াঙ্কাকে। শো উপভোগের পাশাপাশি দর্শকদের মধ্যে থেকে নিক জোনাসের জন্য গলা ফাটিয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার এক ফ্যান অ্যকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রাণ খুলে নাচছেন তিনি। ভিডিয়োতে ঝলমলে কালো পোশাকে ধরা দেন প্রিয়াঙ্কা। একটি কালো পশমের ওভারকোটও পরেছিলেন।

স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে জোনাস ব্রাদার্সের লাস ভেগাসের কনসার্ট থেকে বেশকিছু ঘনিষ্ঠ এবং একক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিক জোনাস। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার সঙ্গে ভেগাসে।’

প্রিয়াঙ্কাও ছবিগুলো ইনস্টাগ্রাম পোস্টে রি-শেয়ার করে তার আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘তুমিই সেই ডানা যা আমাকে উড়তে শেখায়।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jerry x Mimi

ইত্তেফাক/পিএস/এসকে