দক্ষিণী সুপারস্টার ধানুশের সম্পত্তিতে যোগ হল এক বিলাসবহুল অট্টালিকা। ২০২১ সাল থেকে চেন্নাইয়ে নির্মাণাধীন ছিল এই বাড়ি। অবশেষে শেষ হয়েছে ১৫০ কোটি রূপি মূল্যের এই কাজ।
জানা গেছে, বাড়িটি বাবা-মাকে উপহার দিয়েছেন ধানুশ। চেন্নাইয়ের পয়েস গার্ডেনে তৈরি এই বাড়ির গৃহ প্রবেশের অনুষ্ঠান ছিল সম্প্রতি। বিশেষ সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন নির্মাতা সুব্রমনিয়ম শিবা।
সুব্রমনিয়ম শিবা ক্যাপশনে লিখেছেন, ‘ধানুশের এই ঘর আমার কাছে মন্দিরের মতো মনে হচ্ছে। সন্তানরা যখন বাবা-মায়ের জীবদ্দশায় স্বর্গের মতো বাসস্থান গড়ে দেয়, তখন তারা তাদের নিজেদের সন্তান এবং অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকে। দীর্ঘজীবী হও ভাই।’
ছবিতে দেখা গেছে নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামা পরেছেন ধানুশ। সঙ্গে আছেন অভিনেতার বাবা মা। ছেলের সঙ্গে মিলিয়ে নীল পোশাক পরেছেন তারাও।
গৃহপ্রবেশের অনুষ্ঠানে ধানুশের কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বাড়ি সাজানো হয়েছে সাদা ফুল দিয়ে। অতিথিদের আপ্যায়ন করা হয়েছে ফল ও মিষ্টি দিয়ে।

‘পাঠান’ ঝড়ে কুপোকাত ‘শেহজাদা’!