একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।  

পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

একুশের প্রথম প্রহরে সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে দুই বছর পর এবার তারা সশরীরে ভাষাশহিদদের শ্রদ্ধা জানালেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্য মন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ইত্তেফাক/কেকে