আড়াইহাজারে ৪ দিনব্যাপী বইমেলা শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গনে চার দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, প

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে দেন- কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সরকার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, ভিপি মাহদী হাসান রিফাত, জিএস আরিফুল ইসলাম শাওন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ইসহাক আহমেদ, সাধারণ সম্পাদক জিহাদ হাসান প্রমুখ।

ইত্তেফাক/আরএজে