আজকাল কাজে যেতে মন চায় না রণবীরের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৪

বলিউড তারকা রণবীর কাপুর সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গারের নতুন সিনেমা অ্যানিমেলের কাজ শেষ করেছেন। পাশাপাশি তার আরেক নতুন ছবি ‘তু ঝুঠি মে মাক্কার’র প্রচার কাজও করছেন।

এমনই এক প্রচারণা অনুষ্ঠানে এসে সদ্য বাবা হিসেবে নতুন অনুভূতি প্রকাশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে রণবীর কাপুরকে দেখা যায় মুখে চাপ দাড়িসহ সাদা টি শার্টের উপরে একটি জ্যাকেট পরিহিত অবস্থায়।

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হল অর্ধেক জীবন তো হয়ে গেছে আর কী করার আছে। বিয়েও হয়ে গেছে। বউকে ভালোবাসি। কিন্তু রাহা আসার পর একদম একটা ভিন্ন আবেগের মুখোমুখি হলাম।

এটা একটা নির্মল আনন্দ। আপনারা জানেন আমি আজকাল কেবল বাড়িতে থাকতে চাই। আমি শুধু ওর সঙ্গে থাকতে চাই। না আমার কাজ করতে ভালো লাগে, না অন্য কোনও কাজ। যদিও জানি এটা করা আমার পক্ষে সম্ভব নয়। বলে বোঝাতে পারব না। এটা জীবনের সেরা একটা অনুভূতি!’

ইত্তেফাক/এসএস