চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট দোপারদীঘির পাড় এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ৩০ বছর বয়সী এক নসিমন গাড়ির চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি-মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক আকরাম শেখ খুলনার বাগেরহাট উপজেলার কেন্দাপাড়ার আবদুস সামাদ শেখের ছেলে।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ জানান, শুক্রবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম নগরী থেকে দ্রুতগামী একটি ট্রাক হাটজারীর দিকে আসছিল। এসময় নন্দিরহাট এলাকায় এসে নসিমনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালককে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
