ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিতে পশ্চিমা নেতারা কিয়েভকে তাদের সাহায্য চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। সেইসঙ্গে রাশিয়াকে একহাত নিয়েছেন। খবর আল-জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা জানি যে ২০২৩ সাল হবে আমাদের বিজয়ের বছর! অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো আজ শুক্রবার বাইডেন বলেন, রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাহসিকতা দেখেছেন। এদিন তিনি আরও বলেছেন, মস্কোর ন্যাটোকে 'ভাঙচুর ও বিভক্ত' করার প্রচেষ্টা সত্ত্বেও এই জোট আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী এবং আরও ঐক্যবদ্ধ। এছাড়া যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়া ও মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অন্যদিকে ইউক্রেনে যুদ্ধের বর্ষপূর্তিতে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধের জন্য পুরো দায় রাশিয়ার। মস্কোকে অবিলম্বে এই অবৈধ যুদ্ধ থামাতে হবে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন, পুতিন এই যুদ্ধ বন্ধ করতে পারেন। তিনি আরও বলেন, ইউক্রেনে পুতিন তার লক্ষ্য অর্জন করতে পারবেন না।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানান, ইউক্রেনের পাশে আছে ফ্রান্স। তিনি বলেছেন, ইউক্রেনবাসী ফ্রান্স আপনার পাশে আছে- সংহতি, বিজয় ও শান্তির জন্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এদিক ইউক্রেনে সাহায্য চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন,ইউক্রেনকে প্রয়োজনীয় যোগান যতদিন লাগবে আমরা সরবরাহ চালিয়ে যাব। এছাড়া ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসও বলেছেন, ইউক্রেনীয়রা 'অসাধারণ সাহস' দেখিয়েছে।
