রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল ইউনিটের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফায়ার সার্ভিস ৪ টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
