দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় অবতরণ করবেন তিনি।
জানা গেছে, সান্তিয়াগো তার এই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বা কনসুলার অফিস খুলতে পারেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
