‘নব্য শিশুর মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে গড়ে তুলছেন’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার তাই করেছেন। একটি নব্য শিশুকে যেমন তার মা দিনরাত এক করে সুন্দরভাবে গড়ে তুলে, ঠিক তেমনি আমাদের দেশরত্ন মানবতার মা শেখ হাসিনা আমার এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলছেন। তাই তো আমি সবসময় বলি বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনন্য।   

সোমবার (২৭ ফেব্রুয়ারি) শরীয়তপুরে কীর্তি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
   
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরও উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে। সরকারি নীতিমালায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি ভুক্ত করা হয়েছে।

ইকবাল হোসেন অপু বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে শিক্ষা ব্যবস্থা আজ ডিজিটাল ও আধুনিকায়ন হয়েছে। শিক্ষা ব্যবস্থা যতো আধুনিক একটি জাতি ততই উন্নত হয়। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে যা করে যাচ্ছেন তা অনন্য ভূমিকা দেশের জন্য।  

ইত্তেফাক/এমএএম