আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১০:১৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ার বাইপাইলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার ভোরে এ দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন— আকরাম (৩৫), তাঁর স্ত্রী লাভলী (২৬) ও ছেলে হোসেন মোহাম্মদ আশিক (৭)।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। চিকিত্সকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তিনি জানান, আকরামের ৯০ শতাংশ, স্ত্রীর ৬০ শতাংশ এবং ছেলে আশিকের ৫ শতাংশ পুড়ে গেছে।

 

ইত্তেফাক/এএম