জাতির পিতার সমাধিতে ফরেন সার্ভিস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০১ মার্চ ২০২৩, ২১:০৫

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস এসোসিয়েশনের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনের নেতৃবৃন্দ। 

বুধবার (১ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠনের ২০২২-২৪ বছরের কার্যকরী কমিটির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় সংগঠনের সহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম